বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বরিশালের বাকেরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন একাদশ বনাম উপজেলা সাংবাদিক একাদশের অংশগ্রহণে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় জে এস ইউ মডেল হাইস্কুল মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন একাদশ জয় লাভ করে। টুর্নামেন্টে উপজেলা সাংবাদিক একাদশ ছয় ওভারে ১০২ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে ১০০ রান করে।

বিজয় দিবসের আয়োজক কমিটির সভাপতি ইউএনও রুমানা আফরোজ বলেন, বিজয়ের ধারা অব্যাহত রাখতে এ উপজেলার সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ তাদের সার্বিক খোঁজখবর নেওয়া ও উপজেলার সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিজয়ের এই উদযাপন চঞ্চল, প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করতে সহায়ক হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা মাধ্যমিক অফিসার খন্দকার আমিনুল ইসলাম ও  বাকেরগঞ্জ থানার ওসি খন্দকার মো. সোহেল রানাসহ উপজেলা প্রশাসন, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিকবৃন্দসহ অনেকেই।