কাউখালীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালী উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন সভাপতি মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, জাহাঙ্গীর আলমকে ২০২৪ সালের বিএনপি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে জাহাঙ্গীর আলমকে আদালতে পাঠানো হয়েছে।