যশোরের জেলা যুবলীগ নেতা ও পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মিলন যশোর পুরাতন কসবা এলাকার রোস্তম আলীর ছেলে। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
যশোরের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, বিগত সরকারের আমলে মিলনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। সেসব ঘটনায় মামলাও রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ডিবির একটি টিম মিলনের অবস্থান শনাক্ত করে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, এর আগে, ২০২০ সালে ক্যাসিনোবিরোধী অভিযানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিলনকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া, ২০২৪ সালে ১৫ ফেব্রুয়ারি মদ্যপ অবস্থায় ৩ সহযোগীসহ আটক হন মিলন।