ভারতীয় মিডিয়ার প্রতিবেদন: অনুপ্রবেশ আশঙ্কায় আসাম সীমান্তে কড়া নজরদারি

সন্ত্রাসী গোষ্ঠীর কার্যকলাপ মোকাবিলা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আসামে সতর্কতা জারি করেছে ভারত। রাজ্যটির পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে বলেও এক প্রতিবেদনে জানিয়েছে আসাম ট্রিবিউন।

সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয় প্রতিবেদনটিতে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী ভারতের বিভিন্ন অঞ্চলে ঘাঁটি স্থাপনের চেষ্টা করছে। তবে নিরাপত্তা বাহিনী প্রতিবারই এই প্রচেষ্টা প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

আসাম ট্রিবিউনের প্রতিবেদনে দাবি করা হয়, এখনো আসামের উপর হমকি রয়েছে। পাশাপাশি সাইবার জগতেও নিজেদের কার্যক্রমে সক্রিয় জঙ্গি গোষ্ঠী।