এমটিআরইউ এর সহসভাপতির দায়িত্ব পেলেন শেখ মহিউদ্দিন

ময়মনসিংহে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর সংগঠন ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (এমটিআরইউ)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা ও দ্বিবার্ষিক নির্বাচনে আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো প্রধান বাবুল হোসেন। সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গ্লোবাল টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো প্রধান রিপন গোয়ালা অভি।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে বিজয় টিভির মো. আব্দুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক হিসেবে জিটিভির কাজী মো. মোন্তফা মুন্না, কোষাধ্যক্ষ পদে ইটিভির আতাউর রহমান জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মোহনা টিভির মফিজ উদ্দিন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে এসএ টিভির আওলাদ হোসেন নির্বাচিত হন।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বৈশাখী টিভির আ. ন. ম. ফারুক, এশিয়ান টিভির এম. এ. হোসাইন বিনয় এবং চ্যানেল এস-এর রিয়াজুল করিম বাদল।

নির্বাচন পরিচালনা করেন ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা ও মো. আবুল কাশেম। তারা নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

দ্বিবার্ষিক সাধারণ সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।