জাপানের মধ্যাঞ্চলের একটি কারখানায় ছুরিকাঘাতের ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। এ সময় অজ্ঞাত এক ধরনের তরল স্প্রে করা হয়েছিল। শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির এক জরুরি পরিষেবা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
শিজুওকা অঞ্চলের মিশিমা শহরের দমকল বিভাগের কর্মকর্তা তোমোহারু সুগিয়ামা এএফপিকে বলেন, ১৪ জনকে জরুরিসেবার মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয় সময় বিকেল প্রায় ৪টা ৩০ মিনিটে পার্শ্ববর্তী একটি রাবার কারখানা থেকে ফোন পেয়ে তারা জানতে পারেন, এক ব্যক্তি পাঁচ বা ছয়জনকে ছুরিকাঘাত করেছে। সেখানে স্প্রে-জাতীয় একটি তরল ব্যবহার করা হয়েছে।
জাপানের গণমাধ্যম জানিয়েছে, সন্দেহভাজন একজনকে ইতোমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে।