বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, ২০১৮-১৯ অর্থ বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লাভ হয়েছে ২৭২ কোটি টাকা। বুধবার (৩১ জুলাই) সচিবালয়ে বিমান পরিবহনের সম্মেলন কক্ষে এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রীর দেওয়া তথ্যমতে, এক বছরে বাংলাদেশ বিমানের আয় হয়েছে পাঁচ হাজার সাতশ ৯১ কোটি টাকা। ব্যয় হয়েছে পাঁচ হাজার পাঁচশ ১৯ কোটি টাকা।
তিনি আরও বলেন, এর মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পাওনা বাবদ ৫৩ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিমানের টিকিট বিক্রি সম্পূর্ণ অটোমেশন করা হয়েছে। পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পর প্রথম ব্যাগ ১৬ মিনিটে এবং শেষ ব্যাগ ৬০ মিনিটের মধ্যে ব্যাগেজ বেল্টে পৌঁছানো নিশ্চিত করা হয়েছে। কোনো ব্যাগ ফ্লাইটে না আসলে পরে যাত্রীর বাড়িতে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: গাছ থেকে পড়ে পা ভাঙ্গার পর গলাটিপে হত্যা
বিমানের আরও বেশ কিছু রুট বাড়ানোর পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। চীন, জাপান ও ইউরোপের কয়েকটি দেশে ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
ইত্তেফাক/অনি