রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬৪২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সোমবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০ টি বাস, ২ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ৪৬ টি সিএনজি ও ১১০ টি মোটরসাইকেলসহ মোট ২২০ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৪ টি বাস, ১৮ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৪১ টি মোটরসাইকেলসহ মোট ১৩৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৯ টি বাস, ৩ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৪৫ টি সিএনজি ও ১৩৯ টি মোটরসাইকেলসহ মোট ২৭৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩ টি বাস, ৫ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ৯৫ টি মোটরসাইকেলসহ মোট ১৬২ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২৬ টি বাস, ৪ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ২৯ টি সিএনজি ও ১৭১ টি মোটরসাইকেলসহ মোট ৩৪১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩২ টি বাস, ৯ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ৩৬ টি সিএনজি ও ১০৪ টি মোটরসাইকেলসহ মোট ২৭৪ টি মামলা হয়েছে।
ট্রাফিক-রমনা বিভাগে ১ টি বাস, ৩ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৩৩ টি মোটরসাইকেলসহ মোট ৯০ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ৫ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৯৭ টি মোটরসাইকেলসহ মোট ১৪৪ টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে মোট ২৮৮ টি গাড়ি ডাম্পিং ও ১৪২ টি গাড়ি রেকার করা হয়েছে।