গাইবান্ধা সদর উপজেলার বাটিকামারি (কড়াইবাড়ি) ও কামারজানি এলাকায় শতাধিক সুবিধাবঞ্চিত চরাঞ্চলের পরিবারে উপহার বিতরণ করেছে বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং আইপিডিসি ফাইন্যান্সের সহায়তায় প্রায় ১০০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে শীতের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। উপহার পেয়ে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে স্বস্তি ও আনন্দের ছাপ ফুটে ওঠে।
প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ বলেন, মানবতার সেবায় কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সুবিধাবঞ্চিত মানুষের মুখে সামান্য হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
স্থানীয়রা বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও আইপিডিসি ফাইন্যান্সের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য বিথী, মালিহা খান, মার্জিয়া, মানিক, শফি আলম, রাব্বি, লিমন, শান্ত, আতিফ হাসান, ফাহিম, হাসান ও লাবিবসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা।