রেকর্ড ট্রান্সফারে পেপেকে দলে নিল আর্সেনাল

রেকর্ড ট্রান্সফারে নিকোলাস পেপেকে দলে নিয়েছে আর্সেনাল। চুক্তি অনুযায়ী ক্লাবটিতে পাঁচ বছর থাকবেন পেপে। তাকে দলে নিতে  রেকর্ড সংখ্যাক ৮০ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে আর্সেনালকে। সমঝোতার পর গত মঙ্গলবার আইভরিকোস্টে পেপেরে  মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়। 

 

এ বিষয়ে পেপে বলেন, ‘এখানে যোগ দিতে পেরে আমি খুব খুশি। সঠিক সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। আমি বিশ্বাস করি আর্সেনাল আমার সঠিক পছন্দ ছিল।’

আরো পড়ুন : গাজীপুরে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

গত মৌসুমে ফরাসি লিগ ওয়ানের ক্লাব লিঁলের হয়ে ৪১ ম্যাচে ২৩ গোল করেছেন পেপে। তাই আইভরিকোস্ট তারকার উপর নজর পড়ে ইউরোপিয়ান বড় ক্লাবগুলোর। পেপেকে পেতে লিঁলের কাছে প্রস্তুাব দিয়েছিল নাপোলি। কিন্তু পেপে যেতে রাজি না হওয়ায় তাদের প্রস্তুাব ফিরিয়ে দিয়েছে ক্লাব।

 

ইত্তেফাক/ইউবি