ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোঁচাবাড়ি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত ও ২১ জন আহত হন।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, নিশাত এন্টার প্রাইজের চালক চায়না (২৮)। অন্যরা হলেন, বিপদ চন্দ্র (২৮). মোস্তফা (৪৫) ও তার স্ত্রী ফাতেমা (৪০)। অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোঁচাবাড়ি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত ও ২১ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানোর পর সেখানে আরো দুইজন মারা যান।
আরো পড়ুন : রেকর্ড ট্রান্সফারে পেপেকে দলে নিল আর্সেনাল
সদর থানার ওসি আশিকুর রহমান জানান, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী ডিপজল এন্টারপ্রাইজ নামে একটি বাসের সঙ্গে ঠাকুরগাঁও থেকে দিনাজপুরগামী নিশাত পরিবহন নামে অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
তিনি আরো জানান, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও দুইজন পুরুষ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা বাস দুটি উদ্ধার করেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ইত্তেফাক/ইউবি