গাজার নিরাপত্তা নিয়ে আলোচনায় ফিলিস্তিন ও মিশরের কর্মকর্তা

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতি এবং দেশটির জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের পরিচালক হাসান রাশাদের সঙ্গে পৃথক বৈঠকে নিরাপত্তা ও কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ।

ওয়াফা সংবাদ সংস্থার খবর অনুযায়ী, রোববারের (৪ জানুয়ারি) আলোচনায় ফিলিস্তিনি জনগণের জন্য স্থিতিশীলতা ও নিরাপত্তা অর্জনের কৌশল এবং গাজার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপে অগ্রগতির ওপরও আলোকপাত করা হয়।

ফিলিস্তিনি জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান মেজর জেনারেল মাজেদ ফারাজের উপস্থিতিতে আল-শেখ অধিকৃত অঞ্চলগুলোর সর্বশেষ ঘটনাবলী সম্পর্কে মিশরীয় কর্মকর্তাদের অবহিত করেন। কর্মকর্তারা বিধ্বস্ত গাজা এবং বৃহত্তর অঞ্চলের মুখোমুখি চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন।

৯০ বছর বয়সী মাহমুদ আব্বাসের নেতৃত্বে থাকা ফিলিস্তিনি কর্তৃপক্ষে 'ক্ষমতার শূন্যতা' দেখা দিলে আল-শেখ ফিলিস্তিনের প্রেসিডেন্ট হতে পারেন।