কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

পুকুরের পানিতে গোসল করতে নেমে সৌরভ মিয়া (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি মাষ্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে উত্তর দুরাকুটি কুদরুতিয়া দাখিল মাদ্রাসা মাঠে উত্তর দুরাকুটি পশ্চিমপাড়া একাদশ ও উত্তর দুরাকুটি মাষ্টারপাড়া একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ চলছিল। ফুটবল খেলা শেষে পশ্চিমপাড়া একাদশ চলে গেলে মাষ্টারপাড়া একাদশের খেলোয়াররা মাদ্রাসার সামনে পুকুরে গোসল করতে নামে। 

গোসল করার সময় মাদ্রাসার নৈশ প্রহরী পেয়ারুল ইসলামের ছেলে ও কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সৌরভ মিয়া পানিতে তুলিয়ে যায়। এ সময় অন্য খেলোয়ারদের চিৎকারে এলাকাবাসী এসে পুকুরে সৌরভকে  পুকুরের মধ্যে খোঁজাখুঁজি করতে থাকে। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পুকুর থেকে সৌরভ মিয়াকে উদ্ধার করে।

আরও পড়ুন:  অবশেষে ৩০ ঘণ্টার চেষ্টায় আলাদা হলো রাবেয়া-রুকাইয়া

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় সৌরভকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সৌরভকে মৃত ঘোষণা করেন।' 

ইত্তেফাক/জেডএইচডি