চাঁদপুরের হাজীগঞ্জ বাজার এলাকা থেকে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে মো. শরিফ হোসেন (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি পেশায় ঢাকা–কক্সবাজার রুটে চলাচলকারী শ্যামলী পরিবহনের একজন হেলপার ছিলেন।
নিখোঁজ শরিফ হোসেন মৃত তাজুল ইসলামের ছেলে এবং নিপা আক্তারের সন্তান। তার বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকার মনিনাগ মজুমদার বাড়িতে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে শরিফ হোসেন নিজ বাড়ি থেকে হাজীগঞ্জ বাজার হয়ে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও বন্ধ রয়েছে।
এ ঘটনায় নিখোঁজ শরিফের বোন রোজিনা আক্তার ঢাকার সূত্রাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৩০, তারিখ ১ ডিসেম্বর ২০২৫।
যদি কেউ নিখোঁজ শরিফ হোসেনের কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৮৩১-৪৬১২১৪