ডলার নির্ভরতা কমাচ্ছে চীন ও রাশিয়া

আন্তর্জাতিক বিশ্ব অর্থনীতির গতি-প্রকৃতি বিবেচনায় চীন ও রাশিয়া তাদের রিজার্ভ সংরক্ষণের ক্ষেত্রে ডলারের ওপর নির্ভরশীলতা কমানোর কৌশল নিয়েছে। এদিকে দেশ দুটি স্বর্ণের মজুত বাড়ানোর জন্য প্রচুর পরিমাণ স্বর্ণ কিনেছে। এতে আন্তর্জাতিক বাজারে গত দুই মাসে স্বর্ণের দাম ১১ শতাংশ বেড়েছে। গত জানুয়ারি মাস থেকে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ৯৬ দশমিক ৪ টন স্বর্ণ মজুত করেছে। অন্যদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে চীন কিনেছে ৭৪ টন স্বর্ণ। মার্কিন ডলারের আধিপত্য থেকে বেরিয়ে আসার চেষ্টার অংশ হিসেবে স্বর্ণকে বেছে নেওয়াই স্বাভাবিক।

—নাঈমা সুলতানা