জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গুচ্ছ ভর্তি কমিটি। জিএসটি ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা গত ৩০ ডিসেম্বর শেষ হয়েছে।
সম্প্রতি নওগাঁ বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুটি বিভাগে (হিসাববিজ্ঞান ও আইন) শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়েছে। ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টি গুচ্ছে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে বর্তমানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সংখ্যা ২০টি। এ অবস্থায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনায় সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ১৬ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নিম্নে উল্লেখিত শর্তে গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যাবে। বিস্তারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
পরীক্ষার সময়সূচি
-ইউনিট সি (বাণিজ্য): ২৭-০৩-২০২৬ (শুক্রবার)। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
-ইউনিট বি (মানবিক): ০৩-০৪-২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
-ইউনিট এ (বিজ্ঞান): ১০-০৪-২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
-আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং): ১০-০৪-২০২৬ (শুক্রবার), বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।