ময়মনসিংহে আড়াইশো বছরের ঐতিহ্যবাহি হুমগুটি বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নজরুল ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম।
অনুষ্ঠানে ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগান্তর ব্যুরো প্রধান আতাউল করিম খোকন, আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ড. মোঃ সাহাবউদ্দিন, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি শরিফুজ্জামান টিটু, স্বজন পত্রিকার সম্পাদক শাহজাহান কবীর, সাংবাদিক আদিলুজ্জামান, দৈনিক দিনকাল ময়মনসিংহ প্রতিনিধি আমান উল্লাহ জাহাঙ্গীর আকন্দ, খবর পত্রের জেলা প্রতিনিধি আব্দুল মোত্তালেব, বৈশাখী টেলিভিশন ময়মনসিংহ প্রতিনিধি রাকিবুল হাসান রুবেল, নাগরিক টিভির জেলা প্রতিনিধি খোরশিদুল আলম মজিব প্রমুখ উপস্থিত ছিলেন।
নজরুল গবেষক ও হুমগুটি বইয়ের লেখক রাশেদুল আনাম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, চিরায়ত ময়মনসিংহে আড়াইশ বছরের ঐতিহ্যবাহি হুমগুটি খেলা নিয়ে এটি আমার প্রথম প্রকাশনা। আশা করি এটি আয়োজকদের মনে সাড়া দেবে।