গৌরনদীতে ট্রাক উল্টে ৫টি গরুর মৃত্যু

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর মদিনা স্ট্যান্ডের কাছে শুক্রবার সকালে গরু বোঝাই ট্রাক উল্টে ৫টি গরু মারা গেছে। এ সময় গরুর এক ব্যাপারী ও রাখাল আহত হয়েছে।

বরিশালের চরমোনাই গ্রামের গরু ব্যবসায়ী সৈয়দ মোস্তফা বলেন, ‘বৃহস্পতিবার  চুয়াডাঙ্গার শিয়ালমারা গো-হাট থেকে ২২ লাখ টাকা দিয়ে ১৮টি ষাঁড় কিনে (যশোর ট-০২০১০৪) ট্রাকযোগে বরিশালে যাচ্ছিলাম। শুক্রবার সকাল ৬টার দিকে গৌরনদীর মদিনা স্ট্যান্ডের কাছে গরু বোঝাই ট্রাক পৌঁছুলে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ৫টি গরু মারা যায়। এ ছাড়া ২টি গরু গুরুতর আহত হলে স্থানীয়রা জবাই করে। যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।’

আরও পড়ুন: গাইবান্ধায় ডেঙ্গু রোগী বৃদ্ধি পেয়ে ১১

এ ঘটনায় ট্রাকের মধ্যে থাকা অপর গরু ব্যবসায়ী মতিন বেপারী ও রাখার সরোয়ার হোসেন আহত হয়েছেন। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দুঘর্টনাকবলিত ট্রাকটি উদ্ধার করে জব্দ করেন।

ইত্তেফাক/নূহু