চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬-এর বিভাগীয় আঞ্চলিক পর্ব।
শনিবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম কলেজে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের চেয়ারম্যান ড. হোসাইন জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তারেক রিফাত উল্লাহ খান এবং বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের প্রেসিডেন্ট আল আমিন পারভেজ।
বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মো. মানসুরুল হক বলেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে অর্থনীতি বিষয়ে আগ্রহ তৈরি করছে, যা ভবিষ্যতে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে।
প্রতিযোগিতার বাছাই পর্ব শেষে জুনিয়র, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড—এই তিনটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।