মাত্র এক জয়ে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের সুপার সিক্সে উঠে বাংলাদেশ। এই পর্বে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে যুবা টাইগাররা। সেমিফাইনাল নিশ্চিত করতে জিততে হবে দুটো ম্যাচেই। কিন্তু প্রথম ম্যাচের শুরুটা ভালো হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। এমন বাঁচা-মরার ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৩৬ রানে অলআউট হয়েছে আজিজুল হক তামিমের দল।
সোমবার (২৬ জানুয়ারি) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা একেবারেই ভালো হয়নি। প্রথম ওভারেই ৩ বলে ৬ রান করে আউট হন ওপেনার জাওয়াদ আরবার।। শুরুর চাপ সামলে নেন ওপেনার রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
তবে এই দুই ব্যাটারের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। এতে ৩৮ ওভার ১ বলে ১৩৬ রানে গুটিয়ে যায় যুবা টাইগাররা।
দলের সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার রিফাত বেগ। ২৫ রান আসে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাট থেকে। আর আজিজুল হাকিম তামিম করেন ২০ রান।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সেবাস্টিয়ান মরগান। ২টি করে উইকেট নেন রালফি অ্যালবার্ট ও ম্যানি লুমসডেন।