জামালপুরে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু জ্বর। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ২২ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. প্রফুল্ল কুমার সাহা এবং আবাসিক মেডিকেল অফিসার শফিকুজ্জামান এ তথ্য জানান।
হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩৩ জন। ভাল হয়ে ছুটি নিয়েছেন ২১ জন। তিন জন ভর্তি হয়ে পালিয়ে গেছেন। এছাড়া তিন জন স্বেচ্ছায় চলে গেছেন। তাতে গত ২২ জুলাই থেকে ৩ আগস্ট শনিবার পর্যন্ত মোট ৬০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
ইত্তেফাক/জেডএইচ