নির্বাচনী আচরণবিধি ভঙ্গে ৯৪ মামলা, ৯ লাখের বেশি জরিমানা আদায়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা নিয়ে এখন পর্যন্ত ১২৮ নির্বাচনী এলাকায় ১৪৪টি আচরণবিধি ভঙ্গের খবর পাওয়া গেছে। আর এ নিয়ে মামলা হয়েছে ৯৪টি এবং জরিমানা আদায় করা হয়েছে ৯ লাখ পাঁচ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এখন পর্যন্ত ১২৮টি নির্বাচনী এলাকায় ১৪৪টি আচরণবিধি ভঙ্গ হয়েছে। এ নিয়ে মামলা হয়েছে ৯৪টি আর জরিমানা আদায় হয়েছে ৯ লাক পাঁচ হাজার ৫০০ টাকা। ৮ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত এ জরিমানা করা হয়।
 
তিনি বলেন, অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবার নির্বাচনী মাঠ স্বচ্ছ রয়েছে। কমিশনের ওপর শতভাগ আস্থা রেখেই এবার ভোট কেন্দ্রে আসবে ভোটাররা এবং নির্বাচন ঘিরে সব আশঙ্কা কাটিয়ে উঠতে সক্ষম হবে।