ভালুকায় জাতীয় পার্টির তিন শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

ময়মনসিংহের ভালুকায় জাতীয় পার্টির তিন শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ভালুকা পৌর এলাকার ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টির সদস্য আবু জাফর ও এ বি সিদ্দিক এবং ভালুকা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হকের নেতৃত্বে প্রায় তিন শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন।

এ সময় নবাগত নেতা-কর্মীরা বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।