তারেকুর রহমান
v তামিম বিরক্তিকর খেলোয়াড় হয়ে গেছে। আগে সে দলের জন্য খেলত আর এখন নিজের জন্য খেলে। সারাজীবন চাচার জোরেই খেলে গেছে। অযথাই খালি বল খায়। ওকে বাদ দিয়ে অন্য কাউকে দলে ঢুকানো উচিত।
v সৌম্যের মতো এত সুযোগ আর কেউ পায়নি। বোর্ডে ওর কেউ আছে সম্ভবত। না হলে এত সুযোগ দেওয়ার মানে হয় না। তার মতো অন্য কোনো ওপেনার এত সুযোগ পেলে আরো অনেক ভালো করত।
v সাকিব সবসময় নিজের জন্য খেলে। দলের জন্য একটুও ভাবে না। বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছে কিভাবে? এই পারফরম্যান্স দিয়ে দলে টিকে থাকা মুশকিল। ওকে কয়েক ম্যাচ বসিয়ে রাখলেই হয়।
v মুশফিকের মতো এই কিপিং নিয়ে দলে কিভাবে জায়গা পায়। ব্যাটিংয়ের অবস্থা তো আরো খারাপ। যত দ্রুত জায়গা ছাড়বে ততই দলের জন্য উত্তম।
v মাহমুদুল্লাহর কোনো ইনিংস দলের উপকারে আসে না। এই সময় এসে এরকম স্লো খেলার মানে কী? ভায়রার জোরে দলে টিকে আছে। না হয় ও দলে মোটেই চান্স পেত না।
v মোসাদ্দেক নিজেকে কী ভাবে? এক ম্যাচ ভালো খেলে দশ ম্যাচ খবর নাই। এই আবার কী রকম ক্রিকেটার? এত অধারাবাহিক খেলোয়াড় কমই আছে।
v লিটন দাস কোটায় দলে জায়গা পেয়েছে। টানা খারাপ খেলার পরও কোন যুক্তিতে আবার তাকে দলে রাখে আমার বোধগম্য নয়।
v মিরাজকে ওয়ানডেতে হুদাই নেয়। একজন টেস্ট প্লেয়ার দিয়ে ওয়ানডে খেলা হয় না। ব্যাটিং নাই, বোলিংয়ের অবস্থাও যাচ্ছেতাই এরকম পারফরম্যান্স নিয়ে কিভাবে দলে থাকে ও।
v মাশরাফি এখন অবসর নেওয়া উচিত। ওর আর খেলায় মনোযোগ নাই। যার মাথায় রাজনীতি ঢুকে গেছে সে আর কি খেলবে।
v মোস্তাফিজের বলে আগের মতো ধার নেই। কার্টার মাস্টার আগের মতো এখন আর কার্টার দিতে পারে না। সবাই ওর বোলিংয়ের রহস্য ধরে ফেলছে। আর আইপিএল খেলে সে পুরোটাই শেষ হয়ে গেছে।
v সাইফুদ্দিন নতুন এসে দু-এক ম্যাচ ভালো খেলেছে। যে মাইর খাচ্ছে সে তাকে দল থেকে বাদ দেওয়া উচিত।
পুনশ্চ :খেলোয়াড়দের নিয়ে মন্তব্য করার আগে অন্তত একবার ভাবুন। ওরা আমাদের গর্ব। বিশ্বের বুকে বাংলাদেশের নাম করার পেছনে ওদের অবদান অস্বীকার করা যাবে না। ক্রিকেটারেরা এদেশের জাতীয় বীর।