সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী হাসপাতালে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ- ৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আয়নুল হক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি  হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে তার হার্টে দুইটি রিং পরানো হয় বলে জানিয়েছেন ওই এলাকার স্থানীয় নেতাকর্মীরা। হার্টের সমস্যায় আক্রান্ত হলে এর আগে মঙ্গলবার তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির করা হয়।

এ ব্যাপারে তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, অনেক আগে থেকেই আয়নুল হকের হার্টের সমস্যা ছিল। রিং পরানোর কারণে অন্তত তিন দিন হাসাপাতালেই খাকতে হবে তাকে। এরপর তিনি বাড়িতে ফিরতে পারলেও আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে বলেও জানান চিকিৎসকরা। প্রার্থী উপস্থিত না থাকলেও দলের পক্ষ থেকে নেতাকর্মীরা নির্বাচনী মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলেও জানান বিএনপি নেতা সেলিম জাহাঙ্গীর।

সিরাজগঞ্জ-৩ আসনে আয়নুল হক ছাড়াও খেলাফত মজলিস, জাতীয় পার্টি ও স্বতন্ত্র মিলে মোট চারজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।