হারের ক্ষত শুকানোর আগেই রিয়ালের সামনে আবারও বেনফিকা

লিগ পর্বের শেষ ম্যাচে গোলরক্ষকের গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শেষ মুহূর্তে প্লে-অফ নিশ্চিত করেছিল বেনফিকা। হারের সেই ক্ষত শুকানোর আগেই আবারও মুখোমুখি হবে এই দুই দল। চ্যাম্পিয়নস লিগের নকআউট প্লে-অফ রাউন্ডে আবার একে অন্যের সঙ্গে খেলবে রিয়াল ও বেনফিকা।

শুক্রবার (৩০ জানুয়ারি) সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের নকআউট রাউন্ডের প্লে-অফ ড্রতে এই লাইনআপ চূড়ান্ত হয়েছে। নতুন ফরম্যাটের এই আসরে লিগ টেবিলে ৯ম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত হবে এই প্লে-অফ। দুই লেগের এই লড়াইয়ের বিজয়ীরা যোগ দেবে শীর্ষ আট দলের সঙ্গে শেষ ষোলোর মঞ্চে।

লিগ পর্বের শেষ ম্যাচে বেনফিকার কাছে ৪-২ গোলে হেরে সরাসরি নকআউটের সুযোগ হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই হারের কারণেই টেবিলে ৯ নম্বরে নেমে যায় তারা। আর ২৪তম দল হিসেবে সুযোগ পায় বেনফিকা। ড্রয়ের সমীকরণ এবার তাদের আবারও মুখোমুখি করেছে। লস ব্লাঙ্কোদের সামনে এটি যেমন প্রতিশোধের সুযোগ, তেমনি বেনফিকার জন্য আবারও ইতিহাস গড়ার হাতছানি।

চ্যাম্পিয়নস লিগ প্লে-অফ ড্র লাইনআপ

বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ

মোনাকো বনাম পিএসজি

গ্যালাতাসারাই বনাম জুভেন্টাস

বরুশিয়া ডর্টমুন্ড বনাম আটালান্টা

ক্লাব ব্রুগ বনাম অ্যাতলেটিকো মাদ্রিদ

অলিম্পিয়াকোস বনাম বায়ার লেভারকুসেন

কারাবাগ বনাম নিউক্যাসল ইউনাইটেড

বোডো/গ্লিমট বনাম ইন্টার মিলান