গোলাম রাব্বি রাকিব
মসজিদে ওই জুম্মাবারে কহেন খতিব সাব,
কোরবানি করলে হবে অশেষ নেকি লাভ।
কথা এই ‘করিম মিয়ার’ মনে বাড়ায় ঝোঁক,
কোরবানি দেবেই এবার যেমন করেই হোক।
বাড়ি ফিরে বউ পানে কয়, ‘শুনছনি?
নিয়ত করছি আমি দিমু কুরবানি।’
করিমের বউ কয়, ‘হয়েছ কি হাবা!
কুরবানি দিতে এত টাকা কই পাবা?’
‘শুনো বউ মন দিয়া, নই আমি বোকা,
দিতে পারবে না কেউ করিমরে ধোঁকা!’
করিম আবার কয় নাচিয়ে তার ভুঁড়ি—
‘কুরবানি দিমুই এবার, হলেও করে চুরি!’
বউ কয়, ‘মাফ করো!’ ফেটে পড়ে ক্ষোভে,
‘ওই গরু দিয়া কি কুরবানি হবে?’
করিমের সাফ জওয়াব, ‘গুনাহ আর নেকি,
দুইটাই কাটাকাটি, গোশত খামু ফিরি (ফ্রি)!’
তালতলা বাজার, সদর, ময়মনসিংহ।