রাজধানীতে যৌথ অভিযানে ১৪ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক ৪

রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১৪টি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে আছে একটি রাইফেল, সাতটি পিস্তল, তিনটি রিভলবারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জাম। এসব ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।