ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আমেরিকার ঘৃণ্য সামরিক আগ্রাসনের পরিকল্পনা এবং দেশটির সর্বোচ্চ নেতা ও মুসলিম উম্মার অভিভাবক আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেয়ীকে হত্যার পরিকল্পনার প্রতিবাদে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাদ জমা রাজধানীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। 

বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে অনুষ্ঠিত মানববন্ধনের বক্তারা বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান ফিলিস্তিনের মজলুম জনগণকে সর্বাত্মক সহযোগিতা করার পাশাপাশি মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মুক্তির সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আর এ কারণেই দেশটি সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েলের ষড়যন্ত্রের শিকার হচ্ছে। 

বক্তারা ইসলামের শত্রুদের এসব ষড়যন্ত্র মোকাবেলায় বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মানববন্ধন শেষে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

মিছিলে অংশগ্রহণকারীরা মুসলিম বিশ্ব ঐক্য গড়ো, ইহুদীবাদীদের ষড়যন্ত্র প্রতিহত কর এই বলে স্লোগান দেয়। মিছিল কারীরা প্রেসক্লাবের সামনে এসে একটি সমাবেশের মাধ্যমে তাদের কর্মসূচি শেষ করে। সমাবেশে বক্তারা ইসলামী প্রজাতন্ত্র ইরান ও ফিলিস্তিনের জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে।