প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৯০ রানের লিড

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯০ রানের লিড পেল স্বাগতিক ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার করা ২৮৪ রানের জবাবে শনিবার প্রথম ইনিংসে ৩৭৪ রানে অলআউট হয় ইংলিশরা। ফলে এই লিড পায় তারা। 

অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার চার উইকেটে ২৬৭ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে ইংল্যান্ড। এদিন ১২৫ রানে অপরাজিত ছিলেন দলটির ওপেনার ররি বার্নস। দ্বিতীয় দিনে ১৩৩ রানে আউট হন তিনি। ৩১২ বলে ১৭টি চারে নিজের ইনিংসটি সাজান বার্নস। এছাড়া জো রুট ৫৭ ও বেন স্টোকস ৫০ রান করেন। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স-নাথান লিয়ন ৩টি করে উইকেট নেন।

আরও পড়ুন : তিন তালাক নিষিদ্ধের পর ভারতে মামলা

প্রথম ইনিংসে ৯০ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুটাও খুব ভালো হয়নি। মাত্র ২৭ রানের মধ্যেই দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যাংক্রফটের উইকেট হারায় অস্ট্রেলিয়া। 

ইত্তেফাক/কেআই