কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পিরোজপুরের কাউখালী উপজেলায় পানিতে ডুবে রিসান মোল্লা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রিসান  উপজেলার কাউখালী সদর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের দিন মজুর মোস্তফা মোল্লার ছেলে। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (৩ আগস্ট) দুপুরে ১টার দিকে রিসান মোল্লা সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে পাশের পুকরে অসাবধানতাবশত পড়ে যায়। পরে তাকে দুপুরে তিনটার দিকে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাঈম ফেরদৌস বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।

ইত্তেফাক/এমআই