ভোট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনের জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে ওই আসনের দেবীদ্বার উপজেলার গোপাল নগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে হাসনাত সাংবাদিকদের জানান, বিজয়ে তিনি আশাবাদী। তবে তাকে পরাজিত করতে নানাভাবে ষড়যন্ত্র চলছে। যারা জুলাই হত্যাকাণ্ডে জড়িত ছিল তারা মাঠে সক্রিয় হয়ে উঠেছে। ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। 

তিনি বলেন, সকাল থেকে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে কেন্দ্রে এসেছে। বেলা বাড়ার সাথে সাথে শাপলাকলির বিজয় নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। 

এদিকে, ধানেরশীষ বিহীন এ আসনে ব্যাংক লোন আর হলফনামায় তথ্য গোপনের অভিযোগে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হয়। পরে বিএনপি জোট থেকে গণঅধিকার পরিষদের মো. আ. জসিম উদ্দিনকে (ট্রাক) সমর্থন দেওয়া হয়। 

এ আসনে ভোটের মাঠে আছেন- ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক সরকার (আপেল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল করিম (হাতপাখা)।