জামালপুরের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ঢাকা কলেজের এইচএসসি-৯৫ সোসাইটির শিক্ষার্থীরা।
শুক্রবার তারাগঞ্জ, চর নাওডাঙা ও কেন্দুয়া এলাকার ৫ শতাধিক বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় ঢাকা কলেজের এইচএসসি-৯৫ সোসাইটির প্রেসিডেন্ট ও যমুনা টিভির বার্তা সম্পাদক একেএম বদরুল আলম ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার আতিক মামুনসহ উপস্থিত ছিলেন ব্যাচের বেশ কয়েকজন শিক্ষার্থী।
আরো পড়ুন : সুর নকলের জন্য ২৭ লক্ষ ডলার জরিমানা!
তারা জানান, আর্তমানবতার সেবায় কাজ করার অংশ হিসেবে তাদের এ উদ্যোগ। এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইত্তেফাক/ইউবি