কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে মোট ১২৭টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৫০টির ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী জামায়াত প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাঁড়িপাল্লা প্রতীকে ৬৭ হাজার ২৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের কামরুল হুদা (বিএনপি) পেয়েছেন ৩৫ হাজার ৬০৯ ভোট। অবশিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশিত হলে আসনের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে।