নিখোঁজের দুই দিন পর রাজধানীর বঙ্গবাজারে শাড়ি ব্যবসায়ী মাসুদের (১৮) মৃতদেহ ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। রবিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের বাবা আব্দুল মান্নান জানা, শুক্রবার বিকালে বন্ধু কামাল বেড়ানো কথা বলে মাসুদকে বাসা থেকে নিয়ে যায়। পরে মাসুদ ও কামালসহ আরো ৫ বন্ধু মিলে কামরাঙ্গীরচর থেকে একটি বোর্ডে করে সন্ধ্যায় বুড়িগঙ্গা নদীতে ভ্রমণ করে। একপর্যায় বন্ধু কামালের সাথে মাসুদের কথার কাটাকাটি হলে কামাল বাশ দিয়ে মাসুদের পিঠে আঘাত করলে বুড়িগঙ্গা নদীতে পড়ে মাসুদ নিখোঁজ থাকে। পরে খোঁজাখুঁজি করে রবিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মিরেরবাগ এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে পুলিশের সহায়তায় মাসুদের মৃতদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মির্জাপুরে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
এ ঘটনায় আব্দল মান্নান রবিবার কেরানীগঞ্জ মডেল থানায় কামালসহ ৫ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআরএম