নওগাঁর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ১ লাখ ৪৯ হাজার ২০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাহাবুবুল আলম পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৩ ভোট। মোট ১৬৬টি কেন্দ্রের সবগুলোর ফল পাওয়া গেছে।
নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে জামায়াতের প্রার্থী মো. এনামুল হক ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির শামসুজ্জোহা খান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট। মোট ১২৪টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে।
নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসনে বিএনপির ফজলে হুদা বাবুল ১ লাখ ৬২ হাজার ৮৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাহফুজুর রহমান পেয়েছেন ১১ হাজার ৩২৩ ভোট। ১৪২টি কেন্দ্রের ফল পাওয়া গেছে।
নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির ডা. ইকরামুল বারী টিপু ১ লাখ ৩৩ হাজার ৮০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯৬ হাজার ৮১৪ ভোট। ১১৭টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে।
নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির জাহিদুল ইসলাম ধলু ১ লাখ ২৮ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জামায়াতের আ স ম সায়েম পেয়েছেন ১ লাখ ৩ হাজার ২০৯ ভোট। ১১৮টি কেন্দ্রের ফল পাওয়া গেছে।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম রেজু ১ লাখ ৮ হাজার ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯৫ হাজার ৮৮৬ ভোট। অন্য প্রতীকগুলোর মধ্যে মোটরসাইকেল ১৯ হাজার ৪৯০, হাতপাখা ১ হাজার ৮০২ এবং হাতি প্রতীক ৫৩৯ ভোট পেয়েছে। ১১৫টি কেন্দ্রের সবগুলোর ফল ঘোষণা হয়েছে।