ঢাকা-১০ আসনে বিজয়ী বিএনপির শেখ রবিউল আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে মাত্র ৩ হাজার ৩০০ ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থীকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।

ফলাফল অনুযায়ী, রবিউল আলম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৬ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জসীম উদ্দিন সরকার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ১৩৬ ভোট।

উল্লেখ্য, ঢাকা-১০ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৮ হাজার ৬৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৬০৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৫০ জন।