সবাই মিলে ডেঙ্গু মোকাবিলা করতে হবে: ইনু

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘ব্যর্থতা, অদক্ষতা, সমন্বয়হীনতা, মশা মারার ওষুধের সিন্ডিকেট দেখছি। এইসব কিছু মিলে ভয়াবহ ডেঙ্গু রোগের বিস্তার ঘটেছে। সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর দায়িত্ব ছেড়ে না দিয়ে দায়িত্বপ্রাপ্তদের ব্যর্থতার পক্ষে ওকালতি না করে জাতীয় দুর্যোগ মনে করে সবাই মিলে মাঠে নেমে ডেঙ্গু মোকাবিলায় ঝাঁপিয়ে পড়তে হবে।’

রবিবার সকালে মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রি কলেজে আয়োজিত ডেঙ্গু, ছেলে ধরা গুজব, শিশু ও নারী নির্যাতন এবং বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন: স্ত্রীর থেকে ২০ হাজার ধারের টাকায় স্বামী জিতল ২৮ কোটি!

মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, সদস্য মুহাম্মদ আব্দুল্লাহ, মাহমুদা চৌধুরী কলেজের সাবেক অধ্যক্ষ শফিউল আলম সান্টু, সহকারী অধ্যাপক আব্দুল করিম ও আতিয়ার রহমান প্রমুখ। 

ইত্তেফাক/বিএএফ