ডিজিটাল বাংলাদেশ গঠনের পথে ইন্টারনেট এখন আর বিলাসিতা নয়। এটি শিক্ষা, ব্যবসা ও দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। এই বাস্তবতায় দেশের স্মার্ট কানেক্টিভিটি খাতে নতুন সম্ভাবনার পথ খুলে দিয়েছে ফ্রি ওয়াই-ফাই (Free Y-Fi), যা সহজ, নিরাপদ ও সাশ্রয়ী ইন্টারনেট সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে।
ফ্রি ওয়াই-ফাই একটি আধুনিক ওয়াইফাই ও স্মার্ট কানেক্টিভিটি প্ল্যাটফর্ম, যা নিজস্ব প্রযুক্তি ও অবকাঠামোর মাধ্যমে বর্তমানে ঢাকাসহ সারা দেশে প্রায় ১০০টি পাবলিক প্লেসে ফ্রি ওয়াইফাই সেবা দিচ্ছে।
কর্পোরেট অফিস, শপিং মল, শিক্ষা প্রতিষ্ঠান, ইভেন্ট ভেন্যু ও বিভিন্ন পাবলিক স্পেসে এই সেবার মাধ্যমে মানুষ সহজেই ইন্টারনেট সুবিধা পাচ্ছে।
ফ্রি ওয়াই-ফাই-এর সিইও আবদুল ওয়াদুদ বলেন, ‘বর্তমানে ফ্রি ওয়াই-ফাই তার নিজস্ব সেটআপ নিয়ে ঢাকাসহ সারা দেশে প্রায় ১০০টির মতো পাবলিক প্লেসে ফ্রি ওয়াই-ফাই সেবা দিচ্ছে। ভবিষ্যতে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছি, যেখানে মানুষ তাদের নিজস্ব রাউটার আমাদের ফ্রি ওয়াই-ফাই সিস্টেমে যুক্ত করতে পারবে এবং বিজ্ঞাপনের মাধ্যমে আয় করতে পারবে। আমাদের লক্ষ্য শুধু ইন্টারনেট দেওয়া নয়, বরং মানুষের জন্য নতুন ডিজিটাল সুযোগ তৈরি করা।’
এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্র্যান্ড ও প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের সঙ্গে আরো সহজে সংযুক্ত হতে পারছে, যা ডিজিটাল বিজ্ঞাপন ও স্মার্ট ডেটা ব্যবহারের মাধ্যমে একটি নতুন ধরনের ডিজিটাল ইকোসিস্টেম গড়ে উঠেছে।
ভবিষ্যতে সারা দেশের বিভিন্ন অঞ্চলে স্মার্ট কানেক্টিভিটি সম্প্রসারণ করে ১০ হাজার নতুন জায়গায় পৌঁছানোর লক্ষ্য নিয়েছে ফ্রি ওয়াই-ফাই। প্রতিষ্ঠানটি মনে করে, এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বাংলাদেশের দ্রুত ডিজিটাল রূপান্তরের সঙ্গে তাল মিলিয়ে ফ্রি ওয়াই-ফাই নিজেকে একটি ভবিষ্যৎমুখী প্রযুক্তি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে কাজ করছে। যেখানে সহজ প্রযুক্তি, বাস্তবসম্মত ধারণা ও মানুষের অংশগ্রহণ একসঙ্গে দেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখবে।