সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ঢাকার সাভারে হানিফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ধারনা, গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় কফিল উদ্দিন ফিলিং স্টেশনের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী এসব তথ্য জানান।

স্থানীয়রা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকার কফিল উদ্দিন ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের বাসে পথচারীরা আগুন দেখতে পায়। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেন।

সাভার ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার আবু হানিফ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত যান্ত্রিক ত্রুটি থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।