এবার পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

রাজধানীর পুরান ঢাকার আগামাসি লেন এলাকায় একটি সাততলা ভবনের চারতলায় অবস্থিত জুতার কারখানায় আগুন লেগেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা চলছিল।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে রাত ১০টা ২৮ মিনিটে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় একটি কাঠের দোকানসহ কয়েকটি স্থাপনায় আগুন লাগে। সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।