ময়মনসিংহ বিভাগ থেকে হলেন ৫ প্রতিমন্ত্রী

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৪৯ জন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঘোষিত প্রতিমন্ত্রীদের মধ্যে ৫ জন ময়মনসিংহ বিভাগ থেকে।

প্রতিমন্ত্রীরা হলেন, মো. শরিফুল আলম (বাণিজ্য মন্ত্রণালয়; শিল্প মন্ত্রণালয়; বস্ত্র ও পাট মন্ত্রণালয়), কায়সার কামাল (ভূমি মন্ত্রণালয়), এম রশিদুজ্জামান মিল্লাত (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়), ইয়াসের খান চৌধুরী (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়) ও এম ইকবাল হোসেইন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়)।