কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড নিদেছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। রবিবার দুপুরে আসামির উপস্থিতিতে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামির নাম লালন (৩৬)। সে দৌলতপুর উপজেলার আলিনগর গ্রামের খবির মণ্ডলের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৩ নভেম্বর রাতে দৌলতপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পুলিশ ৪৯ বোতল ফেন্সিডিলসহ লালন নামের যুবককে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দন্ডবিধি ১৯ এর ১, ৩ (ক) ২৫ ধারায় ভেড়ামারা থানায় মামলা দায়ের হয়। দীর্ঘ তদন্ত শেষে ২০১৪ সালের ১১ জানুয়ারি আদালতে মামলাটির চার্জশীট দাখিল করেন তদন্তকারী পুলিশ কর্মকর্তা। সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আসামি লালনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে বিচারক এই রায় ঘোষণা করেন।
ইত্তেফাক/বিএএফ