চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের ডাক্তার বাংলোতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। রবিবার গভীর রাতে ডাকাতরা মাথায় পিস্তল ঠেকিয়ে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুটে নেয়।
বাগান সূত্র ও পুলিশ জানায়, গভীর রাতে হাফ প্যান্ট পড়া অবস্থায় ৮/১০ জনের ডাকাত দল মুখোশ পড়ে হাতে রামদা নিয়ে প্রথমে দারোয়ান রবি মুন্ডা ও সন্তোষকে জিম্মি করে রশি দিয়ে বেঁধে ফেলে। পরে বাংলোর পিছনের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।
ভাঙ্গার আওয়াজ পেয়ে ডা. অনিমেষ গুলদার (৪৫), স্ত্রী সরমিষ্ট কর্মকার ও ৪ বছরের ছেলে অরিত্র গুলদার ঘুম থেকে জেগে উঠলে তাদের মাথায় পিস্তল ঠেকিয়ে পুরো পরিবারকে জিম্মি করা হয়। পরে স্বর্ণালংকার, নগদ টাকা, ৭টি মোবাইল সেট, ল্যাপটপ ও কাপড়চোপড়সহ ৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।
আরও পড়ুন: কোটি টাকার বালু পানিতে
খবর পেয়ে সিলেট বিভাগের ডি.আই.জি কামরুল ইসলাম, এডিশনাল ডি.আই.জি জয়দেব কুমার ভদ্র, হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ, এডিশনাল পুলিশ সুপার আহমেদ রাজু, চুনারুঘাট-মাধবপুর সার্কেল নাজিম উদ্দিন ও চুনারুঘাট থানার ওসি নাজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/অনি