প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী বিপিএল-এর প্লেয়ার্স ড্রাফট। ড্রাফট অনুষ্ঠিত হবে ১৪ মার্চ এবং এতে অংশগ্রহণ করবে তিনটি দল।
খেলোয়াড়দের মোট পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে:
-
আইকন ক্যাটাগরি: জাতীয় দলের তিন ক্রিকেটার – নিগার সুলতানা, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি; পারিশ্রমিক ১০ লাখ টাকা
-
‘এ’ ক্যাটাগরি: ৬ জন খেলোয়াড়; পারিশ্রমিক ৭ লাখ টাকা
-
‘বি’ ক্যাটাগরি: ১২ জন খেলোয়াড়; পারিশ্রমিক ৫ লাখ টাকা
-
‘সি’ ক্যাটাগরি: ২০ জন খেলোয়াড়; পারিশ্রমিক ৩ লাখ টাকা
-
‘ডি’ ক্যাটাগরি: বাকি খেলোয়াড়; পারিশ্রমিক ১.৫ লাখ টাকা
ড্রাফটে আগ্রহের ভিত্তিতে বিদেশি ক্রিকেটারদেরও নেওয়া হবে, তবে কতজন বিদেশি খেলোয়াড় থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি।
ম্যাচগুলো হবে দুটি ভেন্যুতে: শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম।