হবিগঞ্জের চুনারুঘাটে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

হবিগঞ্জের চুনারুঘাটে বন্দুকযুদ্ধে সোলেমান নামে এক ডাকাত নিহত হয়েছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের ডেওয়াতলী কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোলেমান মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকার বাসিন্দা। এ সময় ডাকাতদের হামলায় ৪ পুলিশ  সদস্য আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক।

পুলিশ জানায়, রাত ৩টার দিকে একদল ডাকাত ডেওয়াতলী কালিনগর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের ওপর আক্রমণ চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে সোলেমান গুরুতর আহত হয়। এ সময় তার অন্য সঙ্গীরা পালিয়ে যায়। 

আরও পড়ুন: ৫৬ কোটি টাকার আয়কর দাবি পড়ে আছে এনবিআরে

তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। উক্ত ঘটনায় আহত ৪ পুলিশ সদস্যকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইত্তেফাক/নূহু