সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটির দিকে ২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হেলি বলেছেন, সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সেখানে হাজার হাজার ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে। খবর আল-জাজিরার।

রোববার (১ মার্চ) স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সম্পর্কে তিনি বলেন, আমরা মনে করি না যে এগুলো সরাসরি সাইপ্রাসের অবস্থিত আমাদের ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বুঝিয়ে দিচ্ছে, ইরানি শাসনব্যবস্থা অঞ্চলজুড়ে ব্যাপকভাবে আক্রমণাত্মক আচরণ করছে এবং সেখান থেকে একটি বাস্তব ও ক্রমবর্ধমান হুমকি তৈরি হয়েছে—যা আমাদের পদক্ষেপ নিতে বাধ্য করছে।

প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, শনিবার ইরানের হামলা বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাদের কয়েকশ গজ (কয়েকশ মিটার) দূরে গিয়ে আঘাত হানে।