লেবাননের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল নাইম কাসেমকে ‘নির্মূলের লক্ষ্যবস্তু’ বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। খবর আল-জাজিরার।
এর আগে ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননে বোমা হামলা চালায়। হামলায় অন্তত ৩১ জন নিহত হন। এই হামলার আগে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালানোর দাবি করে। এই হামলাকে তারা খামেনির হত্যার প্রতিশোধ হিসেবে উল্লেখ করে।
গত বছরের ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হবার পর তার স্থলাভিষিক্ত হন হিজবুল্লাহর বর্তমান প্রধান নাইম কাসেম।