ফরিদপুরের মধুখালীতে ডেঙ্গু জ্বরে নতুন করে আক্রান্ত হচ্ছেন অনেকে। ঢাকা থেকে ডেঙ্গু চিকিৎসা শেষে বাড়ি ফিরছেন বেশ কয়েকজন। সোমবার মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ডেঙ্গু রোগী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদেরকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়ে ছেড়ে দিয়েছেন।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক চিকিৎসক ডা. কবির সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি আজ সোমবার ৪জন ডেগু জ্বরের রোগীকে চিকিৎসা দিয়ে প্রয়োজনে তাদেরকে ফরিদপুরে মেডিকেল হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন : ঢাকায় পৌঁছেছে মশার ওষুধের নমুনা
তিনি জানান, এ পর্যন্ত আমরা প্রায় ১০ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার খবর পেয়েছি এর মধ্যে সোমবার ৪ রোগীকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তারা হলেন- কোরকদী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের শোভা (২১), নওপাড়া ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের রাবেয়া (৪২), ভূষণা গ্রামের মো. সিরাজুল ইসলাম (৩৬) এবং লক্ষণ দিয়া গ্রামের ইকরাম (১৮)। এছাড়া বালিয়াকান্দির খাসকান্দি গ্রামের তনু খানকে (২০) প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুরে রেফার্ড করেছি।
এছাড়া মধুখালীর পৌরসভা এলাকা পূর্ব গাড়াখোলা দ্বাদশ শ্রেণির ছাত্র হৃদয় বিশ্বাস, গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের সিয়াম (১৮) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইত্তেফাক/কেআই