আজ‌ই পদত্যাগের বিষয়ে জানাবেন দুদক চেয়ারম্যান

পদত্যাগের গুঞ্জনের ভেতরই মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। 

সাক্ষাৎ শেষে চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগের গুঞ্জনের বিষয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সংবাদকর্মীদের এ তথ্য জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

তিনি বলেন, দুদক চেয়ারম্যানসহ দুই কমিশনার পদত্যাগ করবেন কিনা সে বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করে সিদ্ধান্ত জানাবেন। তিনি মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন।

এর আগে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সাক্ষাতে যাওয়ার সময় সংবাদকর্মীরা কথা বলতে চাইলে চেয়ারম্যান বলেন, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করতে যাচ্ছি, ফিরে এসে কথা বলব।